আর্জেন্টিনা–মিসর ম্যাচ ঘিরে বিতর্কে এবার মুখ খুললেন স্পেনের ডিফেন্ডার কুবারসি

Pau Kuberci.
Pau Kuberci.

স্পোর্টস ডেস্ক.

‎২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্ক এখনও থামেনি। মিসরের বাতিল হওয়া গোল এবং ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। তবে এই বিতর্কে আর্জেন্টিনার পক্ষেই অবস্থান নিয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি।

‎স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও মার্কা-কে দেওয়া সাক্ষাৎকারে কুবারসি বলেন, ম্যাচে রেফারির সিদ্ধান্ত ছিল ফুটবলের নিয়ম অনুযায়ী। তার মতে, ভিএআর পর্যালোচনার পর গোল বাতিলের সিদ্ধান্ত যথার্থ ছিল।

‎কুবারসি বলেন, ‘রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, লিসান্দ্রো মার্তিনেজের পায়ে প্রতিপক্ষের বুটের সংস্পর্শ ছিল। তাই ফাউল দেওয়াটা স্বাভাবিক। আমার কাছে ওই ম্যাচে রেফারির কোনো সিদ্ধান্তই বিতর্কিত বা অস্বাভাবিক মনে হয়নি।’


‎উল্লেখ্য, ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তফা জিকোর জালে পাঠানো বল ভিএআরের সহায়তায় বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। এরপর থেকেই ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে মিসর শিবির।


এদিকে রেফারিং বিতর্ক নিয়ে নিজের অবস্থান জানানোর পাশাপাশি ভবিষ্যতের একটি ব্যক্তিগত স্বপ্নের কথাও প্রকাশ করেছেন কুবারসি। স্প্যানিশ দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সুযোগ পেলে বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির বিপক্ষে খেলতে চান। তার মতে, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামা হবে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

Pau Kuberci.
Pau Kuberci.

See more 

more 

Previous Post
No Comment
Add Comment
comment url

Facebook