৩ দেশের নাগরিকদের জন্য প্রবেশ ও ভিসা সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব।


ইবোলা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সৌদি আরব সাময়িকভাবে ভিসা প্রদান ও দেশটিতে প্রবেশ স্থগিত করেছে।


‎সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু ওই তিন দেশ থেকে সরাসরি আসা যাত্রীদের জন্য নয়; অন্য কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও একই নিয়ম প্রযোজ্য হবে।

‎এছাড়া, সৌদি আরবে ভ্রমণের আগের ২১ দিনের মধ্যে যদি কেউ এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তাহলে তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।


একই সঙ্গে সৌদি সরকার নিজেদের নাগরিকদের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ইবোলা ভাইরাসের বিস্তার রোধ করা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।


‎সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়াকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের সীমান্ত পেরিয়ে বিস্তার ঠেকাতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।


‎এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের জন্যও অতিরিক্ত স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

‎সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিরোধমূলক পদক্ষেপের ফলে বর্তমানে দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।


‎প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পর থেকে সৌদি আরবে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।


সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইবোলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Facebook